Tuesday, 5 May 2026

ব্রহ্মানুচিন্তনম্ বা আত্মচিন্তনম্ বা মহাবাক্যসিদ্ধান্তস্তোত্রম্

 


অহমেব পরং ব্রহ্ম বাসুদেবাখ্যমব্যয়ম্

ইতি স্যান্নিশ্চিতো মুক্তো বদ্ধ এবান্যথা ভবেৎ ||||

অনুবাদ - "আমিই সেই অবিনাশী বাসুদেবস্বরূপ পরব্রহ্ম" এইরূপ নিশ্চয়াত্মিক বুদ্ধি যার হয়েছে, তিনিই মুক্ত, যার এইরূপ বুদ্ধি হয় নাই, সেই বদ্ধ ||||

অহমেব পরং ব্রহ্ম নিশ্চিতং চিত্ত চিন্ত্যতাম্

চিদ্রূপত্বাদসঙ্গত্বাদবাধ্যত্বাৎ প্রযত্নতঃ ||||

অনুবাদ - যেহেতু, আমি চিদ্রূপ, অসঙ্গ এবং অবাধিত অর্থাৎ অবিনাশী, এইহেতু আমি নিশ্চয়ই পরব্রহ্মস্বরূপ-হে চিত্ত! তুমি যত্নসহকারে এইরূপ চিন্তা কর ||||

অহমেব পরং ব্রহ্ম চাহং ব্রহ্মণঃ পৃথক্

ইত্যেবং সমুপাসীত ব্রাহ্মণো ব্রহ্মণি স্থিতঃ ||||

অনুবাদ - "আমিই পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম হতে পৃথক্ নই" ব্রহ্মধারণায় স্থিত ব্রাহ্মণ এইরূপেই সর্বদা ব্রহ্মোপাসনা করবেন ||||

সর্বোপাধিবিনির্মুক্তং চৈতন্যং নিরন্তরম্

তদ্ব্রহ্মাহমিতি জ্ঞাত্বা কথং বর্ণাশ্রমী ভবেৎ ||||

অনুবাদ - "সকলপ্রকার উপাধিবর্জিত এবং চৈতন্যমাত্রস্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মই আমি" এইরূপ যিনি জানেন, তিনি কিরূপে বর্ণাশ্রমধৰ্মাভিমানী হতে পারেন? ||||

অহং ব্রহ্মাস্মি যো বেদ সর্বং ভবতি ত্বিদম্

নাভূত্যা ঈশতে দেবাস্তেষামাত্মা ভবেদ্ধি সঃ ||||

অনুবাদ - যিনি জানেন 'আমিই ব্রহ্ম' তিনি এই সমুদায়স্বরূপ হয়ে থাকেন। দেবগণ তাদের বিভূতিদ্বারা তার উপর প্রভুত্ব করতে পারেন না; কারণ, তিনি দেবগণেরও আত্মস্বরূপ ||||

অন্যোঽসাবহমন্যোঽস্মীত্যুপাস্তে যোঽন্যদেবতাম্

বেদ নরো ব্রহ্ম দেবানাং যথা পশুঃ ||||

অনুবাদ - "আমার উপাস্য দেবতা অন্য এবং আমি অন্য" এইরূপে যে অন্য দেবতাকে উপাসনা করে, সে ব্রহ্মকে জানে না। সে দেবতাদের পশুই হয়ে থাকে ||||

অহমাত্মা চান্যোঽস্মি ব্রহ্মৈবাহং শোকভাক্

সচ্চিদানন্দরূপোঽহং নিত্যমুক্তস্বভাববান্ ||||

অনুবাদ - আমি আত্মাই, দেহাদি অন্য কিছু নই। আমি ব্রহ্ম স্বরূপই; অতএব, আমি শোকভাগী হই না। আমি সর্বদাই মুক্তস্বভাব এবং সচ্চিদানন্দস্বরূপ ||||

আত্মানং সততং ব্রহ্ম সম্ভাব্য বিহরন্তি যে

তেষাং দুষ্কৃতং কিঞ্চিদ্দুষ্কৃতোত্থা চাপদঃ ||||

অনুবাদ - যারা সর্বদা আত্মাতে ব্রহ্মভাবনা করতঃ বিহার করেন, তাদের কোনও পাপ হয় না, অতএব পাপনিমিত্ত আপৎপ্রাপ্তিও তাদের হয় না ||||

আত্মানং সততং ব্রহ্ম সম্ভাব্য বিহরেৎ সুখম্

ক্ষণং ব্রহ্মাহমস্মীতি যঃ কুর্যাদাত্মচিন্তনম্ ||||

তন্মহাপাতকং হন্তি তমঃ সূর্যোদয়ো যথা

অজ্ঞানাদ্ব্রহ্মণো জ্ঞাতমাত্মাকাশং বুদ্বুদোপমম্ ||১০||

আকাশাদ্বায়ুরুৎপন্নো বায়োস্তেজস্ততঃ পয়ঃ

অদ্ভ্যশ্চ পৃথিবী জাতা ততো ব্রীহিযবাদিকম্ ||১১||

অনুবাদ - সর্বদা আত্মাকে ব্রহ্মরূপে চিন্তা করতঃ সুখে বিচরণ করবে। 'আমি ব্রহ্ম' এই রূপে যে ক্ষণকালও আত্মাচিন্তা করা হয়, সেই ক্ষণকালের ভাবনাই সূর্য্যোদয় যেরূপ অন্ধকার নাশ করে, সেইরূপ মহাপাতক নাশ করে থাকে। ব্রহ্মাশ্রিতা এবং ব্রহ্মবিষয়া মায়া হতে বুদ্বুদোপম আকাশ উৎপন্ন হয়ে থাকে, আকাশ হতে বায়ু উৎপন্ন হয়ে থাকে, বায়ু হতে তেজ, তেজ হতে জল, জল হতে পৃথিবী এবং পৃথিবী হতে ব্রীহিযবাদি উৎপন্ন হয়ে থাকে ||-১১||

পৃথিব্যপ্সু পয়ো বহ্নৌ বহ্নির্বায়ৌ নভস্যসৌ

নভোঽপ্যব্যাকৃতে তচ্চ শুদ্ধে শুদ্ধোঽস্ম্যহং হরিঃ ||১২||

অনুবাদ - পৃথিবী জলে স্থিত, জল বহ্নিতে, বহ্নি বায়ুতে, বায়ু আকাশে, আকাশ অব্যাকৃতে এবং অব্যাকৃত শুদ্ধ ব্রহ্মে স্থিত। আমিই সেই শুদ্ধচৈতন্যস্বরূপ শ্রীহরি ||১২||

অহং বিষ্ণুরহং বিষ্ণুরহং বিষ্ণুরহং হরিঃ

কর্তৃভোক্ত্রাদিকং সর্বং তদবিদ্যোত্থমেব ||১৩||

অনুবাদ - আমিই বিষ্ণু, আমি বিষ্ণু, আমিই বিষ্ণু, এবং আমিই হরি। আর কর্তৃত্বভোক্তৃত্ব প্রকৃতি সকলই অবিদ্যাকল্পিত ||১৩||

অচ্যুতোঽহমনন্তোঽহং গোবিন্দোঽহমহং হরিঃ

আনন্দোঽহমশেষোঽহমজোঽহমমৃতোঽস্ম্যহম্ ||১৪||

অনুবাদ - আমিই অচ্যুত, আমিই অনন্ত, আমিই গোবিন্দ, আমিই হরি, আমিই আনন্দ, আমি অবিনাশী, আমি অজ এবং আমি অমৃত ||১৪||

নিত্যোঽহং নির্বিকল্পোঽহং নিরাকারোঽহমব্যয়ঃ

সচ্চিদানন্দরূপোঽহং পঞ্চকোশাতিগোঽস্ম্যহম্ ||১৫||

অনুবাদ - আমি নিত্য, আমি নির্বিকল্প, আমি নিরাকার এবং অব্যয়, আমি সচ্চিদানন্দরূপ এবং আমি পঞ্চকোশের অতীত ||১৫||

অকর্তাঽহমভোক্তাঽহমসঙ্গঃ পরমেশ্বরঃ

সদা মৎসন্নিধানেন চেষ্টতে সর্বমিন্দ্রিয়ম্ ||১৬||

অনুবাদ - আমি কর্তা কিংবা ভোক্তা নই। আমি অসঙ্গ এবং আমিই পরমেশ্বর। আমার সান্নিধ্যবশতঃই সর্বদা ইন্দ্রিয়গণ চেষ্টা করে থাকে ||১৬||

আদিমধ্যান্তমুক্তোঽহং বদ্ধোঽহং কদাচন

স্বভাবনির্মলঃ শুদ্ধঃ এবাহং সংশয়ঃ ||১৭||

অনুবাদ - আমি আদি-মধ্য এবং অন্তবর্জিত। আমি কখনও বদ্ধ নই। আমি সেই স্বভাব-নিৰ্মল শুদ্ধ চৈতন্য, এতে কোন সংশয় নাই ||১৭||

ব্রহ্মৈবাহং সংসারী মুক্তোঽহমিতি ভাবয়েৎ

অশক্নুবন্ভাবয়িতুং বাক্যমেতৎসদাঽভ্যসেৎ ||১৮||

অনুবাদ - আমি ব্রহ্মই, সংসারী নই, আমি মুক্ত-এইরূপ ভাবনা করবে। ভাবনা করতে অশক্ত হলেও সর্বদা এই বাক্যের অভ্যাস করবে ||১৮||

যদভ্যাসেন তদ্ভাবো ভবেদ্ভ্রমরকীটবৎ

অত্রাপহায় সন্দেহমভ্যসেৎকৃতনিশ্চয়ঃ ||১৯||

অনুবাদ - যার অভ্যাসে অর্থাৎ "আমি ব্রহ্মইত্যাদি যে বাক্যের অর্থ ভাবনা করতে করতে ভ্রমরধৃত কীটবৎ তৎস্বরূপতা প্রাপ্ত হওয়া যায়, সন্দেহবর্জনপূর্বক নিশ্চিতমনে এই বাক্যার্থেরই ভাবনা করবে অর্থাৎ কোন কীট যেমন ভ্রমরকর্তৃক ধৃত হয়ে ভয়ে সর্বদা ভ্রমরের চিন্তা করতঃ তদ্রূপতা প্রাপ্ত হয়, সেইরূপ সর্বদা 'অহম ব্রহ্মাস্মি' ইত্যাদি বাক্যার্থ পয্যালোচনা করতে করতে জীব ব্রহ্মরূপতা প্রাপ্ত হয়ে যায় ||১৯||

ধ্যানযোগেন মাসৈকাদ্ব্রহ্মহত্যাং ব্যপোহতি

সংবৎসরং সদাঽভ্যাসাৎসিদ্ধ্যষ্টকমবাপ্নুয়াৎ ||২০||

অনুবাদ - এক মাস এই বাক্যার্থ ভাবনা করলে ব্রহ্মহত্যা হতে মুক্ত হওয়া যায় এবং এক বৎসর ভাবনা করলে অণিমাদি অষ্টসিদ্ধি লাভ হয়ে থাকে ||২০||

যাবজ্জীবং সদাঽভ্যাসাজ্জীবন্মুক্তো ভবেদ্যতিঃ

নাহং দেহো প্রাণো নেন্দ্রিয়াণি তথৈব ||২১||

মনোঽহং বুদ্ধিশ্চ নৈব চিত্তমহঙ্কৃতিঃ

নাহং পৃথ্বী সলিলং বহ্নিস্তথাঽনিলঃ ||২২||

চাকাশো শব্দশ্চ স্পর্শস্তথা রসঃ

নাহং গন্ধো রূপং মায়াঽহং সংসৃতিঃ ||২৩||

অনুবাদ - যাবৎ জীবন উক্ত প্রকার অভ্যাস করলে যতি জীবন্মুক্ত হয়ে থাকেন। আমি দেহ নই, প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত অথবা অহঙ্কার নই। আমি পৃথ্বী নই, সলিল নই, বহ্নি নই, বায়ু নই, আকাশ নই, শব্দ নই, স্পর্শ নই, রস নই, গন্ধ নই, রূপ নই, মায়া নই এবং সংসারও নই ||২১-২৩||

সদা সাক্ষিস্বরূপত্বাচ্ছিব এবাস্মি কেবলঃ

ময়্যেব সকলং জাতং ময়ি সর্বং প্রতিষ্ঠিতম্ ||২৪||

অনুবাদ - আমি সর্বদাই সাক্ষিস্বরূপ, অতএব আমি কেবল অর্থাৎ নির্বিশেষ শিবই। আমাতেই সকল উৎপন্ন হয়েছে এবং আমাতেই সকল পদার্থ প্রতিষ্ঠিত আছে ||২৫||

ময়ি সর্বং লয়ং যাতি তদ্ব্রহ্মাস্ম্যহমদ্বয়ম্

সর্বজ্ঞোঽহমনন্তোঽহং সর্বেশঃ সর্বশক্তিমান্ ||২৫||

অনুবাদ - আমাতেই সমস্ত লয়প্রাপ্ত হয়। আমি সেই অব্যয় ব্রহ্ম। আমি সর্বজ্ঞঃ, আমি অনন্ত, আমি সর্বেশ্বর এবং আমি সর্ব্বশক্তিমান ||২৫||

আনন্দঃ সত্যবোধোঽহমিতি ব্রহ্মানুচিন্তনম্

অয়ং প্রপঞ্চো মিথ্যৈব সত্যং ব্রহ্মাহমব্যয়ম্ ||২৬||

অনুবাদ - "আমি আনন্দ এবং অবাধিত জ্ঞানস্বরূপ। এই সংসার মিথ্যা। আমি সত্যস্বরূপ অদ্বৈত ব্রহ্ম"-এইরূপ চিন্তাকেই ব্রহ্মানুচিন্তন বলে ||২৬||

অত্র প্রমাণং বেদান্তা গুরবোঽনুভবস্তথা

ব্রহ্মৈবাহং সংসারী চাহং ব্রহ্মণঃ পৃথক্ ||২৭||

অনুবাদ - বিষয়ে বেদান্ত, গুরু এবং বিদ্বদনুভূতি প্রমাণ রয়েছে। আমি ব্রহ্মই, সংসারী নই এবং আমি ব্রহ্ম হতে পৃথক্ নই ||২৭||

নাহং দেহো মে দেহঃ কেবলোঽহং সনাতনঃ

একমেবাদ্বিতীয়ং বৈ ব্রহ্মণো নেহ কিঞ্চন ||২৮||

অনুবাদ - আমি দেহ নই এবং দেহও আমার নয়। আমি নির্বিশেষ এবং সনাতন। যেহেতু ব্রহ্ম এক এবং অদ্বিতীয় এবং ব্রহ্ম ভিন্ন অপর কোন পদার্থই নাই ||২৮||

হৃদয়কমলমধ্যে দীপবদ্বেদসারং

প্রণবময়মতর্ক্যং যোগিভির্ধ্যানগম্যম্

হরিগুরুশিবযোগং সর্বভূতস্থমেকং

সকৃদপি মনসা বৈ চিন্তয়েদ্যঃ মুক্তঃ ||২৯||

অনুবাদ - যিনি একবার মনে মনে হৃদয়মধ্যে দীপবৎ প্রকাশস্বরূপ বেদের একমাত্র প্রতিপাদ্য, ওঁকারময়, অতর্ক্য, যোগিগণের ধ্যানগম্য, হরি, গুরু এবং শিবস্বরূপ, সৰ্ব্বভূতে স্থিত, অদ্বৈততত্ত্বকে চিন্তা করেন-তিনি মুক্ত ||২৯||

ইতি শ্রীমদ্ শঙ্করাচার্য বিরচিতং ব্রহ্মানুচিন্তনং সমাপ্তম্

তথ্যসূত্রঃ- শিবাবতার শঙ্করাচার্য্যের গ্রন্থমালা, ৩য় খণ্ড, স্বামী চিদ্ঘনানন্দ সম্পাদিত, পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুবাদ।

Saturday, 11 April 2026

মুনি কে?

 


আচার্য গৌড়পাদ্ মাণ্ডুক্যকারিকায় বলছেন

অমাত্রোঽনন্তমাত্রশ্চ দ্বৈতস্যোপশমঃ শিবঃ

ওঙ্কারো বিদিতো যেন মুনির্নেতরো জনঃ

-(মাণ্ডুক্যকারিকা, আগমপ্রকরণ-২৯)

মাত্রাহীন তুরীয় ওঙ্কার, মাত্রা বা পরিচ্ছেদ দ্বারা যাকে সীমাবদ্ধ করতে পারা যায় না অর্থাৎ অনন্ত, সমস্ত দ্বৈতপ্রপঞ্চের উপশমহেতু তুরীয়ব্রহ্ম এই ওঙ্কার শিবস্বরূপ। এই ওঙ্কারকে যিনি জানেন, পরমার্থতত্ত্বের মনন হেতু তিনিই মুনি; শাস্ত্রবিদ্ হলেও অন্য কেউ মুনি পদবাচ্য নন।......

তথ্যসূত্রঃ- মাণ্ডুক্যকারিকা, ভগবান্ শঙ্করাচার্যের ভাষ্য সমেত।

শ্রীশুভ চৌধুরী

অক্টোবর , ২০২৫ খৃষ্টাব্দ।

ব্রহ্মসূত্রকে কেন "শারীরকমীমাংসা" বলা হয়?

 


ভগবান্ ভাষ্যকার শঙ্করাচার্য অধ্যাসভাষ্যে বলছেন

এবম্ অয়ম্ অনাদিঃ অনন্তঃ নৈসর্গিকঃ অধ্যাসঃ মিথ্যাপ্রত্যয়রূপঃ কর্তৃত্বভোক্তৃত্বপ্রবর্তকঃ সর্বলোকপ্রত্যক্ষঃ৷ অস্যানর্থহেতোঃ প্রহাণায় আত্মৈকত্ববিদ্যাপ্রতিপত্তয়ে সর্বে বেদান্তা আরভ্যন্তে যথা অয়মর্থঃ সর্বেষাং বেদান্তানাম্, তথা বয়মস্যাং শারীরকমীমাংসায়াং প্রদর্শয়িষ্যামঃ৷

এইপ্রকারে এই অনাদি, অনন্ত এবং নৈসর্গিক অধ্যাস মিথ্যাজ্ঞানরূপ, কর্তৃত্ব ভোক্তৃত্বের প্রবর্ত্তক, এটা সকল লোকের প্রত্যক্ষ। (জন্মমরণরূপ-) অনর্থের হেতুস্বরূপ এটার আত্যন্তিক নাশের জন্য এবং আত্মৈকত্ববিদ্যালাভের জন্য সমস্ত বেদান্তশাস্ত্র আরম্ভ করা হচ্ছে। আর যে প্রকারে বেদান্ত সকলের (জীব ব্রহ্মের একত্বজ্ঞানরূপ) এই অর্থ (সিদ্ধ) হয়, তা আমরা এই শারীরকমীমাংসাতে প্রদর্শন করব।

শারীরকমীমাংসাশব্দটার অর্থ এইশরীর কুৎসিত হওয়ায়শরীরশব্দের উত্তর কুৎসিতার্থেকন্প্রত্যয় করেশরীরকশব্দটা নিষ্পন্ন হয়। এটার অর্থকুৎসিত শরীর সেই কুৎসিত শরীরে জীব অবস্থান করে বলেসঃ অস্য নিবাসঃএই অর্থেশরীরকশব্দের উত্তরষ্ণপ্রতায় করে যেশারীরকশব্দটা নিষ্পন্ন হয়, তার অর্থজীব। সেই জীবের ব্রহ্মত্ব প্রতিপাদন করার জন্য বেদান্তদর্শন (ব্রহ্মসূত্র) গ্রন্থে মীমাংসা (–বিচার) করা হচ্ছে বলে এই শাস্ত্রটাকেশারীরকমীমাংসাশাস্ত্র' বলা হয়। যদিও উপনিষদে এবং তদনুসরণকারি এই মীমাংসাশাস্ত্রে প্রাণাদি উপাসনা বর্ণিত হয়েছে, তথাপি তাতে এদের মুখ্য তাৎপৰ্য্য নেই, কারণ উপাসনার দ্বারা চিত্তের একাগ্রতা হলেই, 'তত্ত্বমসি' শ্রবণানন্তর জীব ব্রহ্মের অভেদজ্ঞানের স্ফুরণ হয় বলে উপনিষদে তারা বর্ণিত এই শাস্ত্রে বিচারিত হয়েছে।.......

তথ্যসূত্রঃ- বেদান্তদর্শনম্, প্রথম খণ্ড, ভগবৎপাদ্ শঙ্করাচার্যের 'শাঙ্করভাষ্য' স্বামী বিশ্বরূপানন্দের ভাবদীপিকা, উদ্বোধন কার্যালয়, কলকাতা।

শ্রীশুভ চৌধুরী

মার্চ , ২০২৬ খৃষ্টাব্দ।

Photo editing credit Thākur Vishāl

ব্রহ্মানুচিন্তনম্ বা আত্মচিন্তনম্ বা মহাবাক্যসিদ্ধান্তস্তোত্রম্

  অহমেব পরং ব্রহ্ম বাসুদেবাখ্যমব্যয়ম্ । ইতি স্যান্নিশ্চিতো মুক্তো বদ্ধ এবান্যথা ভবেৎ || ১ || অনুবাদ - " আমিই সেই অবিনা...