Saturday, 30 January 2021
স্বপ্রকাশ পরমাত্মার স্বগুণাবৃত শক্তিই জগতের মূল কারণঃ-
Sunday, 10 January 2021
এক অভিন্ন অদ্বয় আত্মস্বরূপ ভিন্ন স্বরূপতঃ আর কোন কিছুরই অস্তিত্ব নাইঃ-
আচার্য শঙ্কর কৃষ্ণযজুর্বেদের কঠ শাখার অন্তর্গত কঠোপনিষৎ ভাষ্যে বলিতেছেন- ব্রহ্ম বা আত্মচৈতন্য ব্রহ্মাদি হইতে আরম্ভ করিয়া স্থাবর (বৃক্ষলতাদি) পর্যন্ত সমস্ত প্রাণীতে বর্তমান আছেন এবং সেই সেই বিশেষ দেহরূপ উপাধিনিমিত্ত অব্রহ্মের ন্যায় প্রতীয়মান হইতেছেন, তিনি পরব্রহ্ম হইতে ভিন্ন সংসারী-এইরূপ আশঙ্কা কাহারও না হউক, এইজন্য শ্রুতি এই অদ্বয়তত্ত্ব বলিতেছেন-
যদেবেহ তদমুত্র যদমুত্র তদন্বিহ। মৃত্যোঃ স মৃত্যুমাপ্নোতি য ইহ নানেব পশ্যতি।।-(কঠ উপনিষৎ-২।১।১০)
'শাঙ্করভাষ্য' অনুসারে ভাবার্থঃ- যে আত্মচৈতন্যস্বরূপ এখানে অর্থাৎ কার্যোপাধি (দেহে) ও কারণোপাধি (মায়াতে) যুক্ত হইয়া জীব, ব্রহ্মা ইত্যাদিরূপে অবিবেকিগণের নিকট সংসারধর্ম্মবিশিষ্ট বলিয়া প্রতীয়মান হইতেছেন, স্বস্বরূপে স্থিত সেই আত্মচৈতন্যস্বরূপই আবার অমুত্র অর্থাৎ ঐ নিত্য বিজ্ঞানঘনস্বরূপ সম্পূর্ণ সংসার ধর্মশূন্য ব্রহ্ম। যে আত্মচৈতন্যস্বরূপ ঐ স্বরূপে স্থিত তাহাই আবার নামরূপাত্মক কার্যকারণরূপ উপাধি অনুযায়ী (জীব, ব্রহ্মা ইত্যাদি) বিবিধরূপে প্রতীত হন, কিন্তু তিনি ভিন্ন তাহা অন্য কেহই নয়।
এইরূপ (একত্ব) হইলেও যে ব্যক্তি ভেদদৃষ্টিই যে অন্তঃকরণরূপ উপাধির স্বভাব, সেই ভেদদৃষ্টিরূপ অধ্যাসের দ্বারা মোহিত হইয়া অভিন্নস্বরূপ সমরস ব্রহ্মে 'আমি পরব্রহ্ম হইতে ভিন্ন এবং পরব্রহ্মও আমা হইতে ভিন্ন' এইপ্রকার ভিন্নবৎ উপলব্ধি করেন তিনি মৃত্যু হইতে অপর মৃত্যু অর্থাৎ পুনঃ পুনঃ জন্মমরণভাব প্রাপ্ত হন। অতএব এইরূপ ভেদদর্শন করিবে না। পরন্তু 'আমি ভেদরহিত সমরস বিজ্ঞানস্বরূপ আকাশতুল্য পরিপূর্ণ ব্রহ্ম' এইরূপ উপলব্ধি করিবে।
ইতি শ্রতি বাক্যার্থ..
নিত্যকর্মসমূহ কিরূপে মোক্ষের হেতু হয়?
সুরেশ্বরাচার্য তদীয় নৈষ্কর্ম্যসিদ্ধিতে বলছেন — কদাচিৎ কোন প্রকারে পুণ্য অনুশীলন দ্বারা এবং নিত্যকর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি ব...
-
"মোহমুদগর" ও ইহার ভাবার্থঃ- আচার্য্য শঙ্কর ভগবৎপাদের 'মোহমুদগর' রচনাটি একটি মোহনাশক জ্ঞানবৈরাগ্যমূলক রচনা। ...
-
" শ্রীজগন্নাথাষ্টকম্ " ভগবৎপাদ্ শঙ্করাচার্য্য বিরচিত শ্রীজগন্নাথাষ্টকম্ একটি কৃষ্ণভক্তিমূলক স্তোত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু...
-
ভগবৎপাদ্ আদি শঙ্করাচার্য্য বিরচিত শ্রীগঙ্গাস্তোত্রম্ ও ইহার বঙ্গানুবাদঃ- ॥ শ্রীগঙ্গাস্তোত্রম্ ॥ দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত...
-
কলিযুগে ভারতবর্ষে বৈদিক ধর্মের পূনর্জাগরণের অগ্রপুরুষ জগৎগুরু ভগবৎপাদ্ আদি শঙ্করাচার্য্য। কলিযুগের প্রারম্ভে বেদান্তবেদ্য, সচ্চিৎ-সুখস্...
-
"বেদসারশিবস্তোত্রম্" ও ইহার ভাবার্থঃ- শঙ্কর ভগবৎপাদাচার্য্যের এই প্রখ্যাত স্তোত্রম্ ভক্তদের নিত্যপাঠ্য। আচার্য্য এই...
-
ভগবৎপাদ্ শঙ্করাচার্য্যের সর্বাধিক জনপ্রিয় স্তোত্রগুলির একটি হইল শিবপঞ্চাক্ষরস্তোত্র। ' নমঃ শিবায় ' এই পঞ্চাক্ষর মহ...
-
“ সাংখ্যযোগ ” সঞ্জয় উবাচ। তন্তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণাকুলেক্ষণম্। বিষীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদনঃ || ১ || সঞ্জয় বলিলেন -...
-
পারমার্থিক দৃষ্টিতে জগৎ মিথ্যা হওয়ায় সেই কল্পিত জগতের কর্তৃত্ব ব্রহ্মে পরমার্থতঃ না থাকিলেও , ব্যবহারিক দৃষ্টিতে জগতের জন...
-
শাঙ্করভাষ্যম্ উপক্ৰমণিকা ‘ মঙ্গলাচরণম্ ’ ॐ নারায়ণঃ পরোঽব্যক্তাত্ অণ্ডমব্যক্তসম্ভবম্ । অণ্ডস্যান্তস্ত্বিমে লোকাঃ সপ্তদ্বীপা চ ...
-
শঙ্কর ভগবৎপাদাচার্য্যের ভবান্যষ্টকম্ একটি সংসার মোহনাশক শাক্ত সাধনামূলক রচনা। আচার্য্য বলছেন-কেহ পিতা নয়, কেহ মাতা নয়, কেহ বন্ধু নয়, ...

