Thursday, 2 September 2021

স্বরূপানুসন্ধানাষ্টকম্ বিজ্ঞাননৌকা

 


তপোয়জ্ঞদানাদিভিঃ শুদ্ধবুদ্ধি-

র্বিরক্তো নৃপাদৌ পদে তুচ্ছবুদ্ধ্যা ।

পরিত্যজ্য সর্বং যদাপ্নোতি তত্ত্বং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||১||

ভাবার্থ - তপ ও যজ্ঞদানাদি দ্বারা শুদ্ধবুদ্ধি ও রাজপদ ইত্যাদিকে তুচ্ছ বিবেচনা করে আসক্তিহীন হয়ে সমস্ত পরিত্যাগ পূর্বক যে স্বরূপ তত্ত্বপদ প্রাপ্ত হওয়া যায়, সেই তত্ত্বপদস্বরূপ নিত্য পরব্রহ্মদেব আমি ||১||

দয়ালুং গুরুং ব্রহ্মনিষ্ঠং প্রশান্তং

সমারাধ্য তক্ত্যা বিচার্য স্বরূপম্ ।

যদাপ্নোতি তত্ত্বং নিদিধ্যাস বিদ্বান্-

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||২||

ভাবার্থ - ভক্তিপূর্বক দয়ালু প্রশান্ত ব্রহ্মনিষ্ঠ গুরুর আরাধনা, স্বরূপ বিচার এবং নিদিধ্যাসন (ধ্যানের) দ্বারা বিদ্বান ব্যক্তি যে স্বরূপ তত্ত্বপদ প্রাপ্ত হন, সেই তত্ত্বপদস্বরূপ নিত্য পরব্রহ্ম দেব আমি ||২||

যদানন্দরূপং প্রকাশস্বরূপং

নিরস্তপ্রপঞ্চং পরিচ্ছেদহীনম্ ।

অহংব্রহ্মবৃত্ত্যৈকগম্যং তুরীয়ং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৩||

ভাবার্থ - যিনি আনন্দস্বরূপ স্বপ্রকাশ, যার অংশ কল্পনা করা যায় না, যাকে জগৎপ্রপঞ্চ স্পর্শ করতে পারে না, জাগ্রত-স্বপ্ন-সুষুপ্ত্যাদি তিন অবস্থার অতীত এবং 'আমি ব্রহ্ম' এই একমাত্র তত্ত্ববৃত্তি দ্বারা যাকে প্রাপ্ত হওয়া যায়, সেই নিত্য পরব্রহ্ম দেব আমি ||৩||

যদজ্ঞানতো ভাতি বিশ্বং সমস্তং

বিনষ্টং স চাপি যদাত্মপ্রবোধে ।

মনোবাগতীতং বিশুদ্ধং বিমুক্তং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৪||

ভাবার্থ - যে আত্মজ্ঞান অভাবে সমস্ত জগতের অস্তিত্ব প্রতীয়মান হয় এবং যে আত্মজ্ঞান উৎপন্ন হলে জগতের অস্তিত্ব উপলব্ধি হয় না, সেই আত্মজ্ঞান স্বরূপ শুদ্ধ, মুক্ত, মন ও বাক্যের অতীত নিত্য পরব্রহ্ম দেব আমি ||৪||

নিষেধে কৃতে নেতি নেতীতি বাক্যে

সমাধিস্থিতানাং যদাভাতি পূর্ণম্ ।

অবস্থাত্রয়াতীতমদ্বৈতমেকং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৫||

ভাবার্থ - 'এ ব্রহ্ম নয়, এ ব্রহ্ম নয়,' এইরূপ উপনিষদুক্ত নিষেধ নির্ধারণ দ্বারা ব্রহ্মপদার্থ নির্ধারণকারী সমাধিমগ্ন ঋষিদের প্রজ্ঞায় যিনি পূর্ণরূপে প্রতীয়মান হয়, যিনি এক, অদ্বিতীয় এবং জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন অবস্থার অতীত, সেই নিত্য পরব্রহ্ম দেব আমি ||৫||

যদানন্দলেশৈঃ সদানন্দি বিশ্বং

যদাভাতি সত্ত্বে তদাভাতি সর্বম্ ।

যদালোচনে হেমমন্যৎ সমস্তং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৬||

ভাবার্থ - যার আনন্দ কণামাত্রে সমস্ত বিশ্ব আনন্দময়, যিনি আত্মায় প্রকাশিত, যার সত্তায় সমস্ত প্রকাশ এবং যে স্থানে সমস্তই হেমময় উজ্জ্বল জ্যোতিঃ স্বরূপ, সেই নিত্য পরমব্রহ্ম দেব আমি ||৬||

অনন্তং বিভুং নির্বিকল্পং নিরীহং

শিবং সঙ্গহীনং যদোঙ্কারগম্যম্ ।

নিরাকারমত্যুজ্জ্বলং মৃত্যুহীনং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৭||

ভাবার্থ - যিনি অনন্ত, বিভু এবং সর্বযোনি অথচ সর্বচেষ্টা রহিত শিব, নিঃসঙ্গ আর যিনি ওঙ্কার ( প্রণবের ) গম্য, নিরাকার, অতিশয় উজ্জ্বল ও মৃত্যুহীন, সেই পরব্রহ্ম দেব আমি ||৭||

যদানন্দ সিন্ধৌ নিমগ্নঃ পুমান্

স্যাদ্বিদ্যাবিলাসঃ সমস্তপ্রপঞ্চঃ ।

তদা নঃ স্ফুরত্যদ্ভুতং যন্নিমিত্তং

পরং ব্রহ্ম নিত্যং তদেবাহমস্মি ||৮||

ভাবার্থ - যে আনন্দসাগরে সিদ্ধপুরুষগণ নিমগ্ন হলেন যার প্রভায় এই অদ্ভুত অবিদ্যাবিলাস প্রপঞ্চ প্রকাশ প্রাপ্ত হয় না, সেই পরব্রহ্ম দেব আমি ||৮||

স্বরূপানুসন্ধানরূপাং স্তুতিং যঃ

পঠেদাদরাদ্ভক্তিভাবো মনুষ্যঃ ।

শৃণোতি বা নিত্যং মদ্যক্তচিত্তো

ভবেদ্বিষ্ণুরত্রৈব বেদপ্রমাণাৎ ||৯||

ভাবার্থ - স্বরূপ অনুসন্ধানে যিনি তুরীয় অর্থাৎ চতুর্থাবস্থা প্রাপ্ত, আর যে মনুষ্য সাদরে ও ভক্তিপূর্বক এ পাঠ করেন এবং নিত্য বিষ্ণুরত চিত্তে শ্রবণ করে, তিনিও বিষ্ণুস্বরূপ হন, এ বেদের প্রমাণ ||৯||

|| ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য্যস্য শ্রীগোবিন্দ ভগবৎ পূজ্যপাদ শিষ্যস্য শ্রীমচ্ছঙ্কর ভগবতঃ কৃতৌ স্বরূপানুসন্ধানাষ্টকং বিজ্ঞাননৌকা  সম্পূর্ণম্ ||

ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য্য শ্রীগোবিন্দ ভগবৎ পূজ্যপাদ শিষ্য শ্রীমদ শঙ্করাচার্য বিরচিত স্বরূপানুসন্ধানাষ্টকং বিজ্ঞাননৌকা সমাপ্ত।

 

No comments:

পরমাত্মার অবস্থা চতুষ্টয় (পরব্রহ্ম, ঈশ্বর, বিরাট, হিরণ্যগর্ভ)—

  ' পঞ্চদশী ' র চিত্রদীপ প্রকরণে আচার্য বিদ্যারণ্য স্বামী এর একটি সুস্পষ্ট ধারণা দিচ্ছেন — যথা চিত্রপটে দৃষ্টমবস্থানাং...