Tuesday, 7 February 2023

প্রাতঃস্মরণস্তোত্র

 


প্রাতঃস্মরামি হৃদি সংস্ফুরদাত্মতত্ত্বম্

সচ্চিৎসুখং পরমহংসগতিং তুরীয়ম্ ।

যৎ স্বপ্ন-জাগর-সুষুপ্তমবৈতি নিত্যম্

তদ্ ব্রহ্ম নিস্কলমহং ন চ ভূতসঙ্ঘঃ ৷৷১৷৷

অনুবাদঃ- আমি হৃদয়ে স্ফুরিত, সচ্চিদানন্দ, পরমহংসগণের গতিস্বরূপ (জাগ্রৎস্বপ্ন-সুষুপ্তির অতীত বলিয়া) তুরীয়, আত্মতত্ত্ব (নিজস্বরূপ) প্রাতঃকালে স্মরণ করিতেছি,—আমি জাগ্র-স্বপ্ন-সুষুপ্তির নিত্য দ্রষ্টা, অখণ্ড ব্রহ্মচৈতন্য; ভূতসংঘ অর্থাৎ দেহাদি আমি নহি ।।১।।

প্রাতর্ভজামি মনসো বচসাম্ অগম্যম্

বাচো বিভান্তি নিখিলা যদনুগ্রহেণ ৷

যন্‌ 'নেতি নেতি' বচনৈর নিগমাঅবোচং

তং দেবদেবমজমচ্যুৎ মাহুরগ্র্যম ৷৷২৷৷

অনুবাদঃ- মনোদ্বারা ও বাক্যদ্বারা যাঁহাকে জানিতে পারা যায় না, যাঁহার প্রসাদে বাক্য-সকল প্রকাশ পায়, বেদ-সকল "নেতি নেতি" বাক্যদ্বারা যাঁহার বর্ণন করেন এবং দেবদেব, অজ, অচ্যুত, সর্বশ্রেষ্ঠ বলিয়া থাকেন, প্রভাতকালে আমি তাঁহাকে ভজনা করি ।।২।।

প্রাতর্নমামি তমসঃ পরমর্কবর্ণম্

পূর্ণং সনাতনপদম্ পুরুষোত্তমাখ্যম্ ৷

যস্মিন্ ইদং জগদশেষমশেষমূর্ত্তৌ

রজ্জ্বাং ভুজঙ্গম ইব প্রতিভাসিতং বৈ ৷৷৩৷৷

অনুবাদঃ- যিনি তমোগুণের অতীত এবং তমোগুণ যাঁহাকে আশ্রয় করিতে সমর্থ্য নহে, সূর্যের ন্যায় যাঁহার জ্যোতিঃ, যিনি পূর্ণ, সনাতনপদ ও পুরুষোত্তম নামে কীর্ত্তিত, রজ্জুতে সর্পের ন্যায় অশেষমূর্ত্তিধারী, যাঁহাতে এই নিখিল জগৎসংসার অবভাসিত হয়, প্রভাতকালে পুরুষোত্তম আখ্যায় আখ্যাত সেই পূর্ণ সনাতন বস্তুকে প্রণাম করি।। ৩।।

শ্লোকত্রয়মিদং পুণ্যং লোকত্রয়বিভূষণম।

প্রাতঃকালে পঠেদযস্তু স গচ্ছেৎ পরমং পদম।।৪।।

অনুবাদঃ- এই পবিত্র শ্লোকত্রয় ত্রিলোকের অলংকারস্বরূপ। প্রভাতকালে যে ইহা পাঠ করিবে, তাহার পরমপদ লাভ হইবে।।৪।।

ভগবান্ শঙ্করাচার্য বিরচিত প্রাতঃস্মরণ-স্তোত্র সমাপ্ত।


শ্রীশুভ চৌধুরী

ফেব্রুয়ারি ৭, ২০২৩ খ্রিষ্টাব্দ।

 

No comments:

নিত্যকর্মসমূহ কিরূপে মোক্ষের হেতু হয়?

  সুরেশ্বরাচার্য তদীয় নৈষ্কর্ম্যসিদ্ধিতে বলছেন — কদাচিৎ কোন প্রকারে পুণ্য অনুশীলন দ্বারা এবং নিত্যকর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি ব...