Saturday, 18 February 2023

নিরঞ্জনাষ্টকম্



স্থানং ন মানং ন চ নাদবিন্দুরূপং

ন রেখা ন চ ধাতুবর্ণম্।

দ্রষ্টা ন দৃশ্যং শ্রবণং ন শ্রাব্যং

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||১||

অনুবাদ— যিনি স্থান নন, যার পরিমাণ ( সীমা ) নাই, যিনি নাদ ও বিন্দু নন, যিনি রূপ নন, রেখা নন, ধাতু ও বর্ণ নন, দর্শক ও দর্শনীয় নন, শ্রবণেন্দ্রিয় ও শ্রবণেন্দ্রিয়ের বিষয়ীভূত নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||১||

বৃক্ষো ন নূলং ন চ বীজকুলং

শাখা ন পত্রং ন চ বল্লিপল্লবম্।

পুষ্পং ন গন্ধো ন ফলং ন ছায়া

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||২||

অনুবাদ— যিনি বৃক্ষ নন, বৃক্ষের মূল ও বীজস্তূপ নন, শাখা ও পত্র নন, লতা ও পল্লব নন, যিনি পুষ্প ও গন্ধ নন, ফল নন, ছায়া নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||২||

বেদো ন শাস্ত্রং ন চ শৌচসন্ধ্যে,

মন্ত্রো ন জাপ্যং ন চ ধানধেয়ম্

হোমো ন যজ্ঞো ন চ দেবপূজা

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||৩||

অনুবাদ— যিনি বেদ নন, শাস্ত্র ( ধৰ্মশাস্ত্র ) নন, শৌচ ( পবিত্রতা ) নন, সন্ধ্যা নন, যিনি মন্ত্র নন, জাপ্য নন, যিনি আধার নন, আধারে স্থাপনীয় নন, যিনি হোম নন, যজ্ঞ নন এবং দেবপূজা নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৩||

অধো ন চোর্দ্ধং ন শিবো ন শক্তিঃ

পুমান্ ন নারী ন চ লিঙ্গমূর্ত্তিঃ।

ব্রহ্মা ন বিষ্ণুর্ন চ দেবরুদ্রঃ

তস্মৈ নমো ব্রহ্ম-নিরঞ্জনায় ||৪||

অনুবাদ— যিনি নিম্ন নন, উর্দ্ধদিক নন, শক্তিও নন, পুরুষ নন, নারীও নন, যিনি লিঙ্গমূৰ্ত্তি নন, যিনি ব্রহ্মা নন, বিষ্ণু নন, রুদ্রদেবও নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৪||

অখণ্ডখণ্ডং ন চ দন্ডদণ্ড্যং

কালোঽপি জীবো ন গুরুন শিষ্যঃ।

গ্রহা ন তারা ন চ মেঘমালা

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||৫||

অনুবাদ— যিনি অখণ্ড বা খণ্ড নন, দন্ড নন, যিনি দন্ডের যোগ্যও নন, যিনি কাল ( সময় ) নন, যিনি জীব নন, গুরু ও শিষ্য নন, যিনি গ্রহ তারা ও মেঘমালা নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৫||

শ্বেতং ন পীতং চ রক্তরেতো

হৈমং ন রৌপ্যং ন চ বর্ণবর্ণম।

চন্দ্রাকবহ্নেরুদয়ো ন চাস্তং

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||৬||

অনুবাদ— যিনি শ্বেত নন, পীত নন, যিনি রক্ত বা রেতঃ নন, স্বর্ণময় নন, রজত নন, যিনি চতুর্বর্ণ বা যশঃ নন, যিনি চন্দ্র সূর্য্য ও অগ্নির উদয় বা তিরোভাব নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৬||

স্বর্গে ন মৰ্ত্তে নগরে ন সত্রে

জাতেরতীতং ন চ ভেদভিন্নম্।

নাহং ন তত্ত্বং ন পৃথক্ পৃথক্‌ত্বাৎ

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||৭||

অনুবাদ– যিনি স্বর্গে নন, পৃথিবীতে নন, নগরে নন, সত্রস্থানে নন, যিনি জন্মের অতীত, যিনি ভেদ ও ভিন্ন নন, অহং নন, তৎ নন, ত্বং নন, যিনি পৃথক্‌ত্ব হতে পৃথক নন, সেই নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৭||

গম্ভীর-ধীরং ন ঘনং ন শূন্যং

সংসারসারং ন চ পাপপূণ্যম।

ব্যক্তং ন চাব্যক্তমভেদভিন্নং

তস্মৈ নমো ব্রহ্মনিরঞ্জনায় ||৮||

অনুবাদ— যিনি গম্ভীর নন, ধীর নন, ঘন নন, শূন্য নন, যিনি সংসারের সার, যিনি পাপ নন, পূণ্যও নন, যিনি ব্যক্ত নন, অথচ অব্যক্তও নন সেই নির্বিশেষ নিরঞ্জন ব্রহ্মকে নমস্কার ||৮||

|| ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্যস্য শ্রীগোবিন্দ ভগবৎ পূজ্যপাদ শিষ্যস্য শ্রীমচ্ছঙ্কর ভগবতঃ কৃতৌ নিরঞ্জনাষ্টকম্ সম্পূর্ণম্ ||

ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য শ্রীগোবিন্দ ভগবৎ পূজ্যপাদ শিষ্য শ্রীমদ্ শঙ্করাচার্য বিরচিত নিরঞ্জনাষ্টক স্তোত্র সম্পূর্ণ।




No comments:

নিত্যকর্মসমূহ কিরূপে মোক্ষের হেতু হয়?

  সুরেশ্বরাচার্য তদীয় নৈষ্কর্ম্যসিদ্ধিতে বলছেন — কদাচিৎ কোন প্রকারে পুণ্য অনুশীলন দ্বারা এবং নিত্যকর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি ব...