Saturday, 24 August 2019

ভগবৎপাদ্ শ্রীমৎ শঙ্করাচার্য্যের কিছু অমৃত বাণী, পর্ব-০৪ঃ-


২১. 'দুষ্ট অহঙ্কারের সহিত জীবের যতকাল সম্বন্ধ থাকিবে, ততকাল বিলক্ষণ মুক্তিবার্তা লেশমাত্রও পাওয়া যায় না।'
-শঙ্করাচার্য্য (বিবেকচূড়ামণি-২৯৯)
২২. 'অদ্বয়-আনন্দরস অনুভূতি হইলে বন্ধনের কারণ অহঙ্কারাদি নষ্ট হইয়া যায়, সেই অবস্থায় দুঃখের লেশমাত্রও থাকে না।'
-শঙ্করাচার্য্য (বিবেকচূড়ামণি-৩১৯)
২৩. ব্রহ্মনিষ্ঠায় কখন প্রমাদ করিবে না। ব্রহ্মার মানসপুত্র ভগবান্ সনৎকুমার বলিয়াছেন,'প্রমাদই মৃত্যুতুল্য।'
-শঙ্করাচার্য্য (বিবেকচূড়ামণি-৩২১)
২৪. 'মানুষ যতদিন শবতুল্য দেহের ভজনা করে, ততকাল অশুচি থাকে।'
-শঙ্করাচার্য্য (বিবেকচূড়ামণি-৩৯৬)
২৫. 'সর্বাত্মতাই বন্ধন মুক্তির হেতু। সর্বাত্মভাবের অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই।'-শঙ্করাচার্য্য (বিবেকচূড়ামণি-৩৩৯)

No comments:

অদ্বৈতবেদান্তোক্ত 'অখণ্ডার্থবোধ' কাকে বলে?

  বেদ , উপনিষৎ প্রভৃতি অধ্যাত্ম শাস্ত্রমূলে যে তুরীয় ভূমা ব্রহ্মের সাক্ষাৎ অপরোক্ষ পরিচয় পাওয়া যায় , তাকে অদ্বৈতবেদান্তের ...