Wednesday, 5 July 2023

বেদার্থ জ্ঞাতাই যথার্থ ব্রাহ্মণঃ-

 


বেদের ও বেদস্বরূপ আত্মার প্রতিপাদনপ্রকার সম্যক্ অবগত হয়ে যিনি তা ব্যাখ্যা করতে সমর্থ তিনিই যথার্থ ব্রাহ্মণ। বেদ বাক্যার্থ বর্ণনকুশল, অপরোক্ষ জ্ঞানবান্ পুরুষই যথার্থ ব্রাহ্মণ, ভগবান্ শ্রীসনৎ সুজাত তাই বলেছেন—

"অভিজানামি ব্রাহ্মণমাখ্যাতারং বিচক্ষণম্।"

-(সনৎ-সুজাতীয় সংবাদ -২/৪৫)

অর্থাৎ উপক্রমোপসংহারাদি ষড়বিধ তাৎপর্য লিঙ্গানুসারে বাক্যার্থ বর্ণনকুশল, শ্রুতার্থানুচিন্তন সমর্থ, পরিপক্ক নিদিধ্যাসন বলে অপরোক্ষ জ্ঞানবান্ পুরুষকেই যথার্থ ব্রাহ্মণ বলে আমি মনে করি।.....

শ্রীশুভ চৌধুরী

জুন ২৫, ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:

নিত্যকর্মসমূহ কিরূপে মোক্ষের হেতু হয়?

  সুরেশ্বরাচার্য তদীয় নৈষ্কর্ম্যসিদ্ধিতে বলছেন — কদাচিৎ কোন প্রকারে পুণ্য অনুশীলন দ্বারা এবং নিত্যকর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি ব...