Sunday, 28 July 2019

ভগবানের 'কৃষ্ণ' নাম মাহাত্ম্যঃ-



মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণ ব্যাস প্রণীত শ্রীমহাভারতের অনুশাসন পর্ব্বের ১৪৯ তম অধ্যায়ে বিষ্ণুসহস্রনাম স্তোত্রম্ এ শ্রীভগবানের এক নাম 'কৃষ্ণ' নামের মাহাত্ম্য বর্ণিত আছে। 
ভগবৎপাদ্ শঙ্করাচার্য্যের বিষ্ণুসহস্রনাম শাঙ্করভাষ্য-২০ এ বর্ণিত আছে-'কৃষি শব্দ ভূমিবাচক এবং ন শব্দ নিবৃত্তিবাচক, বিষ্ণু এই উভয় ভাব সংযুক্ত হেতু শাশ্বত কৃষ্ণ নামে অভিহিত।'-(মহাভারত উদ্যোগপর্ব ৭০।৫) 
ব্যাস বলছেন-সচ্চিদানন্দাত্মক কৃষ্ণ, কৃষ্ণবর্ণহেতু কৃষ্ণ নামে খ্যাত।

'হে অর্জুন, যেহেতু আমি 'কার্ষ্ণায়স' অর্থাৎ লৌহনির্মিতহল-স্বরূপ হয়ে পৃথিবী কর্ষণ করি এবং আমার বর্ণ কৃষ্ণ, সেই হেতু আমি কৃষ্ণ।'-(মহাভারত শান্তিপর্ব ৩৪২।৭৯)



No comments:

নিত্যকর্মসমূহ কিরূপে মোক্ষের হেতু হয়?

  সুরেশ্বরাচার্য তদীয় নৈষ্কর্ম্যসিদ্ধিতে বলছেন — কদাচিৎ কোন প্রকারে পুণ্য অনুশীলন দ্বারা এবং নিত্যকর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি ব...